Image description

দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে মাদকসহ আটক হয়েছেন ভারতীয় অভিনেত্রী ক্রিস্যান পেরেইরা। চলতি মাসের প্রথম দিকে কাজের সুযোগ পেয়ে দুবাইয়ে গিয়েছিলেন ক্রিস্যান। সপ্তাহ দুয়েক আগে শারজায় পৌঁছান তিনি। তারপর ১০ এপ্রিল তার পরিবারের কাছে খবর আসে, মাদক পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্রিস্যান। জানা গেছে, বিমানবন্দরে আটক হওয়ার পর থেকেই শারজায় জেলবন্দি হয়ে আছেন অভিনেত্রী। 

ক্রিস্যানের মা প্রেমিলা পেরেইরার দাবি, তার মেয়েকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, রবি নামক এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার সঙ্গে। একাধিক আলোচনার পরে দুবাইয়ে ক্রিস্যানের অডিশন চূড়ান্ত হয়। বিদেশে যাওয়ার সব আয়োজনও নাকি ওই ব্যক্তিই করে দিয়েছিলেন।


গত ১০ এপ্রিল ক্রিস্যানের পরিবারকে জানানো হয়, মাদকসহ ধরা পড়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শারজা থেকে কোন অভিযোগ না আসায় মুম্বাই পুলিশের কাছেও এফআইআর দায়ের করতে পারছে না ক্রিস্যানের পরিবার। কবে মেয়েকে ফিরে পাবেন, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন ক্রিস্যানের মা প্রেমিলা পেরেইরা।

মহেশ ভাটের ‘সড়ক টু’ ও ‘বাটলা হাউজ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ক্রিস্যান পেরেইরা।