Image description

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় জীবিত একমাত্র ৪ বছর বয়সি শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ রত্নাগিরি জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে 

পুলিশ জানিয়েছে, ট্রাকটি মুম্বাই যাচ্ছিল, আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার পথে ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু ও তিন জন নারীও রয়েছেন। তারা এক আত্মীয়ের মৃত্যুতে স্বজনদের সান্তনা দিয়ে ফিরছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে।