Image description
কোনো অনুষ্ঠানে গেলেই মন খুলে কথা বলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানালেন, সবদিক থেকেই সফল। তবু মাঝেমধ্যে একা লাগে। দুঃখ হয়। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। মঞ্চের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শাহরুখ বলেন, ‘যখনই মঞ্চের দিকে হেঁটে যাই তখনই অনেক কিছু মনের মধ্যে চলে আসে। আমার মা-বাবার কথা আমি ভাবতে থাকি। তারা যদি এখন থাকতেন! ইমোশনাল হয়ে পড়ি। তখন খুব একা লাগে। তবে হঠাৎই কানে আসে দর্শকদের উল্লাস। ফুল আসছে আমার জন্য। তখনই মন বদলে ফেলি। আমি তো কিং খান।’ 
 
শাহরুখের কথায়, ‘যখনই একা বোধ করি, তখন জীবনের ভালো সময়ের কথাগুলো বারবার মনে করতে থাকি। তবে এ ক্ষেত্রে স্টারডমটাকে মন থেকে দূরেই রাখি।’  এখনই লড়াইয়ের ময়দান ছেড়ে দিতে রাজি নন ওয়াসিফ। এই ঘটনার শেষ দেখে ছাড়বেন এমনই জানিয়েছেন তিনি।